কুষ্টিয়ার দৌলতপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

khurshed | আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০২৬ - ০৪:৫৬:৩৩ পিএম

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের নবনির্বাচিত এমপি আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। শুক্রবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এরপর দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশ, দৌলতপুর মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রিয়াজ উদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর দৌলতপুর আসনের এমপি ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা বিএনপি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও শনিবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

অপরদিকে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ, দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান ও দৌলতপুর গার্লস কলেজের অধ্যক্ষ মো.রেজাউল করিম। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

 

 

খোরশেদ/২১ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:৫৪

▎সর্বশেষ

ad