ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

মক্কা থেকে সাইফের হৃদয়স্পর্শী বার্তা

Ayesha Siddika | আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০২৬ - ০৭:০৩:২৮ পিএম

স্পোর্টস ডেস্ক : নানা নাটকীয়তার পর বিশ্বকাপ খেলা হয়নি। ঘরোয়া ক্রিকেটেরও ব্যস্ততা নেই। সেই অবসর সময়টি কাজে লাগিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক সাইফ হাসান ছুটে গেছেন মুসলিম উম্মাহর সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফে।

সাইফ তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন। পোস্টে তিনটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, পবিত্র ওমরাহ সফলভাবে আদায় করা ঈমানের এক বরকতময় ও হৃদয়স্পর্শী সফর। এই ইবাদত আত্মার গভীরে জাগরণ সৃষ্টি করে, মনকে পরিশুদ্ধ করে এবং মহান আল্লাহর সঙ্গে সম্পর্ককে করে আরও নিবিড় ও অর্থবহ।”
তিনি আরও যোগ করেছেন, “এটি মানুষকে নতুন করে ভাবতে, বুঝতে এবং নিজেকে সংশোধন করতে উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা এই ওমরাহ কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্‌না ওয়া মিন্‌কুম, আল্লাহ আমাদের সবার ইবাদত গ্রহণ করুন।”

বিশ্বকাপ খেললে হয়তো এই ওমরার সুযোগ হতো না। অবসর সময়টিকে আধ্যাত্মিক সফরে পরিণত করেছেন এই ব্যাটার, সামনেই পবিত্র মাহে রামাদানকে সামনে রেখে।

 

 

আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad