ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই এসেছে ৭৯ কোটি ডলার রেমিট্যান্স

Ayesha Siddika | আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০২৬ - ০৪:৪৪:১১ পিএম

ডেস্ক নিউজ : চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই দেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মাসের প্রথম ৭ দিনে প্রবাসী আয় এসেছে ৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ১১ কোটি ৩৩ লাখ ডলার।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৫ কোটি ৫০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, চলতি অর্থবছরের জুলাই মাস থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে দুই হাজার ২২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৭০ শতাংশ বেশি।

এর আগে জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

গত ডিসেম্বর মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স হিসেবে বিবেচিত।

বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। 

 

 

আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:৪৩

▎সর্বশেষ

ad