ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো

Ayesha Siddika | আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০২৬ - ০৫:৩৯:০২ পিএম

স্পোর্টস ডেস্ক : সোমবার (২ ফেব্রুয়ারি) আল রিয়াদের বিপক্ষে ১-০ গোলের জয় পাওয়া ম্যাচে ইচ্ছাকৃতভাবেই খেলেননি রোনালদো, এমনটাই জানিয়েছে এক সূত্র। রোনালদো মনে করেন, পিআইএফ আল নাসরে পর্যাপ্ত বিনিয়োগ করছে না এবং প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালকে বাড়তি সুবিধা দিচ্ছে।

এছাড়া, সোমবার ফরাসি তারকা করিম বেনজেমার আল ইতিহাদ থেকে আল হিলালে সম্ভাব্য দলবদল ঠেকানোর চেষ্টা করেন রোনালদো। তার ধারণা, এই পদক্ষেপের মাধ্যমে আল হিলালকে লিগ শিরোপা জয়ের পথ করে দিতে চাইছে পিআইএফ।

এদিকে শীতকালীন দলবদলে আল নাসর মাত্র একজন ইরাকি ফুটবলারকে দলে ভিড়িয়েছে। শিরোপার দৌড়ে থাকা আল নাসর এমন সময় দলবদলে ভালো কিছু ফুটবলার চুক্তি করাবে এমনটাই ভেবেছিলেন সিআর সেভেন।
ম্যাচ বয়কটের মাঝেও সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন রোনালদো এবং বুধবার (৪ ফেব্রুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়ায় ক্লাবের ট্রেনিং কিট পরা একটি ছবি পোস্ট করেন। তবে আল নাসরের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ওইদিনের অনুশীলনের ছবিতে তাকে দেখা যায়নি।

পর্দার আড়ালে রোনালদো স্পষ্ট করে জানিয়েছেন, আল নাসরের ব্যবস্থাপনার ক্ষমতা দ্রুত পুনর্বহাল করা এবং সদ্য সমাপ্ত ট্রান্সফার উইন্ডোতে যেভাবে হস্তক্ষেপ করা হয়েছে, তা ভবিষ্যতে আর না হওয়ার নিশ্চয়তা না পেলে তিনি মাঠে ফিরবেন না।

 

 

খোরশেদ/০৫ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৫:৩৩

▎সর্বশেষ

ad