ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

এই সিদ্ধান্ত কঠিন হলেও দরকারি: ম্যাচ বয়কট নিয়ে ইউসুফ

khurshed | আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০২৬ - ০৩:১৩:১৬ পিএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ না খেলার সিদ্ধান্তটি কঠিন হলেও সময়োপযোগী বলে মনে করছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। তার মতে, বিশ্ব ক্রিকেটে বিদ্যমান কিছু ‘সুবিধাবাদী’ প্রভাব থাকে, যা বন্ধ হয়ে যাওয়া উচিত।

গত রাতে পাকিস্তান সরকার বিশ্বকাপে দলের অংশগ্রহণ নিশ্চিত করলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি না খেলার ঘোষণা দেয়। ঘোষণায় নির্দিষ্ট কারণ বলা না হলেও, বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার ঘটনায় পাকিস্তানের অবস্থান কী হতে পারে সেটি নিয়ে আগেই আলোচনা চলছিল।
এই প্রেক্ষাপটে সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইউসুফ লেখেন, ‘সরকারের নেয়া এই অবস্থানটি কঠিন হলেও দরকারি। বাণিজ্যিক স্বার্থের আগে মূল্যবোধকে অগ্রাধিকার দিতে হবে।’
‘বিশ্ব ক্রিকেটে যে ‘সুবিধাবাদী’ প্রভাব কাজ করছে, তা বন্ধ না হলে খেলাটি সত্যিকার অর্থে বৈশ্বিক হতে পারবে না। আমরা গর্বের সঙ্গে খেলি, পাশাপাশি খেলাধুলায় সমতা ও ন্যায়ের পক্ষেও দাঁড়াই।’
কিছুদিন আগে বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না চাইলে আইসিসি সেই আবেদন আমলে না নিয়ে উল্টো তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেয়। অতীতে নিরাপত্তা ইস্যুতে ভারত-পাকিস্তানের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নেয়া হলেও এবার দ্বিমুখী নীতির অভিযোগ উঠেছে আইসিসির বিরুদ্ধে, যা শেষ পর্যন্ত পাকিস্তানের এই অবস্থানে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানের অভিযান শুরু হবে ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১০ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি বয়কট করেছে তারা।

 

 

খোরশেদ/০২ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:০৫

▎সর্বশেষ

ad