ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬’-এ কে কোন পুরস্কার জিতলেন?

khurshed | আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০২৬ - ০৩:১০:২৯ পিএম

বিনোদন ডেস্ক : সংগীত জগতের সবচেয়ে সম্মানজনক স্বীকৃতি গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের আসরে প্রধান বিভাগগুলোতে সাফল্য পেয়েছেন ব্যাড বানি, কেনড্রিক লামার, বিলি আইলিশ ও লেডি গাগা। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্রিপ্টো ডট কম অ্যারেনায় জমকালো আয়োজনে এ পুরস্কারগুলো তুলে দেওয়া হয়।

‘ডেবি তিরার মাস ফোটোস’ অ্যালবামের জন্য ব্যাড বানি জিতেছেন গ্র্যামির সর্বোচ্চ সম্মান অ্যালবাম অব দ্য ইয়ার। র‍্যাপ তারকা কেনড্রিক লামার ‘লুথার’ গানের জন্য রেকর্ড অব দ্য ইয়ার এবং ‘জিএনএক্স’ অ্যালবামের জন্য সেরা র‍্যাপ অ্যালবামসহ একাধিক বিভাগে পুরস্কার অর্জন করেন। অন্যদিকে, ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ গানের সুবাদে সং অব দ্য ইয়ার জিতেছেন বিলি আইলিশ। পপ তারকা লেডি গাগা তার ‘মেহেম’ অ্যালবামের জন্য সেরা পপ ভোকাল অ্যালবামসহ দুটি পুরস্কার নিজের করে নেন।

তারকাবহুল এ আয়োজনটি টানা ষষ্ঠবারের মতো সঞ্চালনা করেন জনপ্রিয় কমেডিয়ান ট্রেভর নোয়া। মঞ্চে পুরস্কার তুলে দেন হ্যারি স্টাইলস, চার্লি এক্সসিএক্স ও শ্যাপেল রোয়ানের মতো তারকারা। দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের নজর ছিল ভারতীয় শিল্পীদের দিকে। আনুশকা শঙ্কর, সিদ্ধান্ত ভাটিয়া, শক্তি ও চারু সুরি বিভিন্ন বিভাগে মনোনয়ন পেলেও এবছর কোনো পুরস্কার জিততে পারেননি।

একনজরে গ্র্যামি ২০২৬-এর প্রধান বিজয়ীরা

  • অ্যালবাম অব দ্য ইয়ার: ডেবি তিরার মাস ফোটোস — ব্যাড বানি
  • রেকর্ড অব দ্য ইয়ার: লুথার — কেনড্রিক লামার ও এসজেডএ
  • সং অব দ্য ইয়ার: ওয়াইল্ড ফ্লাওয়ার — বিলি আইলিশ
  • সেরা নতুন শিল্পী: অলিভিয়া ডিন
  • সেরা পপ ভোকাল অ্যালবাম: মেহেম — লেডি গাগা
  • সেরা র‍্যাপ অ্যালবাম: জিএনএক্স — কেনড্রিক লামার
  • সেরা রক অ্যালবাম: নেভার এনাফ — টার্নস্টাইল
  • সেরা মিউজিক ভিডিও: এনজাইটি — ডোয়েচি
  • সেরা অডিও বুক ও বর্ণনা: মেডিটেশন — দালাই লামা

এ ছাড়া কেনড্রিক লামার বেস্ট র‍্যাপ পারফরম্যান্স ও বেস্ট র‍্যাপ সং বিভাগেও পুরস্কার জিতেছেন। লেডি গাগা তার ‘আব্রাকাদাবরা’ গানের জন্য পেয়েছেন সেরা ড্যান্স-পপ রেকর্ডিং সম্মান।

 

 

খোরশেদ/০২ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:০৮

▎সর্বশেষ

ad