ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

যদি ভারত-পাকিস্তান ফাইনাল হয়, তখন?

Anima Rakhi | আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০২৬ - ১০:৫২:২৯ এএম

ডেস্ক নিউজ : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেওয়া নির্ভর করছিল দেশটির সরকারের ওপর। গতকাল সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসরে অংশ নিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

গ্রুপ পর্বের এই ম্যাচটি না খেললেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে পাকিস্তানের সামনে। অর্থাৎ এই ম্যাচের পয়েন্ট ভারতকে দিয়ে দিলেও পাকিস্তানের সামনে সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে গ্রুপের বাকি ম্যাচগুলো তাদের জিততে হবে, একই সঙ্গে ভারতের দিকেও তাকিয়ে থাকতে হবে।

যদি পরের রাউন্ডের সমীকরণ মেলাতে পারে পাকিস্তান এবং আসরে টিকে থাকে তাহলে ফাইনালের আগে আর ভারতের সঙ্গে দেখা হবে না তাদের। তবে প্রশ্ন উঠছে, যদি ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে হয় তাহলে তখনও কি একই সিদ্ধান্ত নেবে পাকিস্তান? ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও একই প্রশ্ন তুলেছেন। 

তিনি বলেন, ‘পাকিস্তান যদি বিশ্বকাপে যায় কিন্তু ভারতের বিপক্ষে না খেলে তাহলে আইসিসি কী প্রতিক্রিয়া দেখায় সেটা দেখার অপেক্ষায় আছি। আমি আইনগত অবস্থান সম্পর্কে বা অগ্রাধিকার কীভাবে কার্যকর হয় তা জানি না। যাই হোক, ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে?’

ভারত-পাকিস্তান ম্যাচ না হলে নিশ্চিতভাবেই ক্ষতির মুখে পড়বে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো। তাই পাকিস্তানের লভ্যাংশ কেটে নিতে নিতে পারে আইসিসি বলে ধারণা হার্শার। তিনি বলেন, ‘আমি অবাক হব না যদি আইসিসি বলে সম্প্রচারকারীদের ক্ষতি আইসিসি রাজস্বের পাকিস্তান অংশ থেকে কেটে নেওয়া হবে।’

অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ১০:৫২

▎সর্বশেষ

ad