ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেয়ার কথা ভাবছে সরকার: অর্থসচিব

Ayesha Siddika | আপডেট: ২৬ জানুয়ারী ২০২৬ - ০৭:০৯:৩৫ পিএম

ডেস্ক নিউজ : সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে সরকার সীমা তুলে দেয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। সোমবার (২৬ জানুয়ারি) ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড রিকমেনডেশন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

অর্থসচিব বলেন, সঞ্চয়পত্র কেনাবেচায় নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারে সরকার। এক্ষেত্রে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে সীমা তুলে দেয়ার কথা ভাবা হচ্ছে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, বন্ডের লেনদেন সহজ করা গেলে দেশে ৬ ট্রিলিয়ন বেড়ে যাবে বন্ডের বাজার। বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ব্যাংকের ওপর নির্ভরশীল থাকতে পারবে না।

প্রয়োজন মেটাতে বিদেশি বিনিয়োগ আনতে হবে অথবা বন্ড বাজারে অন্তর্ভুক্ত হতে হবে। তিনি আরও বলেন, মূল্যস্ফীতি কমানো ও সুদের হারের ওপর নির্ভর করছে বন্ড বাজারের ভবিষ্যৎ, একক সুদের হারে নিয়ে আসলে এটি টেকসই হবে।

 

আয়শা/২৬ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০৮

▎সর্বশেষ

ad