ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৮৮লক্ষ টাকার মাদক আটক॥

Ayesha Siddika | আপডেট: ১৪ জানুয়ারী ২০২৬ - ০৭:৩৫:৩২ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে পৃথক পৃথক দুটি অভিযান চালিয়ে ৮৮লক্ষ ৮ হাজার ৫শত টাকার মাদক আটক করেন। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বাংলাদেশি মদ তৈরির ট্যাবলেট উদ্ধার করেন।

গত মঙ্গলবার আনুমানিক বিলেক ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন, সহকারী কমিশনার (ভূমি), বিরামপুর এর নেতৃত্বে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ক্যাম্প হতে ০২ কিঃ মিঃ দক্ষিণ-পূর্ব দিকে পালপাড়া নামক এলাকায় একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে গুরু হালচা, নিরু হালচা এবং হিরু হালচা, পিতা-অজিত হালচা, গ্রাম-পালপাড়া, ডাকঘর ও থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর এর বসতবাড়ী তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ৫৭,৫০০ পিস বাংলাদেশী মদ তৈরীর ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ৮,৬২,৫০০ (আট লক্ষ বাষট্টি হাজার পাঁচশত) টাকা।

গত রবিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অচিন্তপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের মূল্য ২৬ হাজার টাকা।

এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

আয়শা/১৪ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad