ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

এবার সাতপাঁচ তোয়াক্কা না করেই নেপাল পাড়ি দিলেন সঞ্জয় দত্ত

Mohon | আপডেট: ১০ জানুয়ারী ২০২৬ - ০৪:০৪:১৫ পিএম

বিনোদন ডেক্স : বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের ২০২৫ সালে নেপালে বেড়াতে যাওয়ার কথা ছিল। সে সময়ে নেপালের উত্তপ্ত পরিস্থিতির কারণে তার যাওয়া হয়নি। এবার সাতপাঁচ না ভেবে নেপাল গেলেন তিনি। এ সময় তার সঙ্গী ছিলেন বন্ধু অভিনেতা রাহুল মিত্র। 

গণমাধ্যম সূত্রে জানা গেছে, কারাবাসে কাটানোর সময়েও শিবপুরাণ পড়তেন সঞ্জয় দত্ত। বন্ধু রাহুলের কথায়, শিবের সঙ্গে এক অদ্ভুত যোগ রয়েছে মহাদেবের। এবার বাবার ডাক এসেছে, তাই যেতেই হবে। এ বছর কোনো সাতপাঁচ তোয়াক্কা না করেই চলে গেলেন বন্ধুর সঙ্গে নেপাল।

সঞ্জয় দত্তকে ঘিরে একাধিক অভিযোগ রয়েছে। কখনো কারাগারে কাটানো ঘটনার কারণে। আবার কখনো শারীরিক অসুস্থতার কারণে চর্চা হয়েছে এ অভিনেতাকে ঘিরে। তবে এবার কি খানিক আধ্যাত্মিকতায় মন অভিনেতার?  

‘ধুরন্ধর’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে। অনেক দিন পর এ সিনেমায় একেবারে পুরোনো ফর্মে দেখা গেছে সঞ্জয় দত্তকে। একজন পুলিশকর্তার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তবে কি সিনেমার সাফল্যে নেপাল বেড়াতে গেলেন অভিনেতা?  

শুধুই কি শিবদর্শন? নেপালে গিয়ে ভক্তদের সঙ্গে দেখা করার পাশাপাশি, স্থানীয় খাবারও খেয়েছেন সঞ্জয়। বন্ধু রাহুল জানান, তিনি ও সঞ্জয় অরুণাচল প্রদেশ, রাজস্থানের মতো জায়গায় বেড়াতে গিয়েও স্থানীয় খাবার ডাল, ভাত, মসুর ডালের বড়া, নুডলস স্যুপ, মটন কাটিয়ার মতো খাবার চেখে দেখেছেন। তাই নেপালের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।

 

 

 

 

কুইাক টিভি/মহন/১০ জানুয়ারি ২০২৬,/বিকাল ৪:০৩

▎সর্বশেষ

ad