ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

যে কারণে বিশ্ব বাজারে স্বর্ণের দাম কমল

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৬ - ০৫:৫৭:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্ব বাজারে স্বর্ণের দাম কমেছে। স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৪২৩.২০ ডলারে নেমেছে। আন্তর্জাতিক সময় অনুযায়ী সকাল ৫টা ৩৯ মিনিট পর্যন্ত এ দর দেখা গেছে। একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৪৩২.০০ ডলারে লেনদেন হয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বিশ্লেষকের বরাতে বলা হয়েছে, শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান প্রতিবেদনের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় স্বর্ণের ওপর আগ্রহ কিছুটা কমেছে। এর আগে বুধবারও এক দফা স্বর্ণের দামে পতন ঘটে।

ডলারের মান শক্ত হলে অন্যান্য মুদ্রায় স্বর্ণের দাম বেড়ে যায়। এতে আন্তর্জাতিক ক্রেতাদের জন্য স্বর্ণ তুলনামূলক কম আকর্ষণীয় হয়ে পড়ে। ফলে স্বর্ণের চাহিদা কিছুটা কমে আসে।

বিশ্ব রাজনীতিতে অনিশ্চয়তা এবং ভেনেজুয়েলা পরিস্থিতি ঘিরে উত্তেজনা থাকলেও তাৎক্ষণিকভাবে ডলারের শক্ত অবস্থানই স্বর্ণের দামের ওপর বেশি প্রভাব ফেলছে বলে মনে করছেন বাজার পর্যবেক্ষকরা।

 

 

আয়শা/৮ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:৩০

▎সর্বশেষ

ad