ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

সীমান্তের ওপারের লোকজন খেলাধুলার চেতনা নষ্ট করেছে: শাহিন

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৬ - ০৩:১১:১১ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০২৫ এশিয়া কাপের ফাইনাল মাঠে গড়ানোর আগেই উত্তেজনার পারদ চরমে পৌঁছে গিয়েছিল। গ্রুপ পর্ব ও সুপার ফোর পর্বে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পহেলগাম সন্ত্রাসী হামলা এবং পরবর্তী ‘অপারেশন সিন্দুর’-এর প্রেক্ষাপটেই ভারতীয়রা এই অবস্থান নেয়।

এশিয়া কাপ নিয়ে এবার নতুন বিতর্ক উসকে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিন আফ্রিদি। বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে শাহিন বলেন, ‘সীমান্তের ওপারের লোকজন খেলাধুলার চেতনাকে লঙ্ঘন করেছে। আমাদের কাজ ক্রিকেট খেলা, আর সেটাই আমাদের মূল লক্ষ্য। আমরা মাঠে পারফরম্যান্স দিয়েই জবাব দেওয়ার চেষ্টা করব।’

আফ্রিদির এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোভাবে নেয়নি ভারতীয়রা। একজন লিখেছেন, ‘খালি কলসিই বেশি শব্দ করে।’ আরেকজন কটাক্ষ করে বলেন, ‘তুমি কি আদৌ জবাব দেওয়ার মতো অবস্থায় আছ?’ আরেকজন ব্যঙ্গ করে লেখেন, ‘জীবনে এমন আত্মবিশ্বাস চাই।’ কেউ কেউ আবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন—‘মাঠেই দেখা হবে।’
বর্তমানে হাঁটুর চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন শাহিন। লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে পিসিবির মেডিক্যাল প্যানেলের তত্ত্বাবধানে তার পুনর্বাসন চলছে। বুধবার পিসিবি আফ্রিদির রিহ্যাবের একটি ভিডিও প্রকাশ করলেও, চোটের মাত্রা বা পুরোপুরি ফিট হতে কতদিন লাগবে—সে বিষয়ে কিছু জানায়নি।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগের একটি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট পান শাহিন। এরপর তার দল ব্রিসবেন হিট তাকে ছেড়ে দেয় এবং পিসিবি তাকে পুনর্বাসনের জন্য দেশে ফিরিয়ে আনে।

এটি প্রথমবার নয়, হাঁটুতে আগেও চোট পেয়েছিলেন শাহিন। ২০২১ সালে গলে একটি টেস্ট ম্যাচে ফিল্ডিং করার সময় একই ধরনের চোটে পড়েছিলেন তিনি, যা তাকে কয়েক মাস মাঠের বাইরে রাখে।
 
পাকিস্তানের পেস আক্রমণের অন্যতম ভরসা শাহিন। তার ফিটনেস আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এই বিশ্বকাপটি ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে।

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা বলেন, ‘আমরা আশাবাদী যে সে বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে (পাকিস্তান ক্রিকেট) বোর্ড, মেডিক্যাল প্যানেলের পরামর্শ অনুযায়ী।’

 

 

আয়শা/৮ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:০০

▎সর্বশেষ

ad