ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

টিকটকে নিজেকে ‘গ্রেপ্তার’ হতে দেখে যা বললেন মেসি

Ayesha Siddika | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৬ - ০৪:০৫:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : রিলস আসক্তি নিয়ে জনসাধারণের অভিযোগের শেষ নেই। শেষ কিছু দিনে এর সঙ্গে যোগ হয়েছে এআই দিয়ে বানানো ভিডিও। সব মিলিয়ে সাধারণ ভোক্তাদের ৬ ইঞ্চির স্ক্রিনে আটকে যাওয়ার সময়টা ক্রমেই বাড়ছে পাল্লা দিয়ে।

এই ফাঁদ থেকে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও বাদ যাননি। সম্প্রতি লুজু টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন, অবসর পেলে অনেক রিলস দেখেন তিনি।  

তার কথা, ‘অনেক বেশি টিকটক দেখি আমি, আমি সবকিছুই দেখি। সত্যি বলতে আমি ওখানে অনেক বেশি সময় কাটাই। তবে আমি এটা অবসর সময় পেলে করি।’

টিকটকে মেসির নিজেরও ভিডিও আছে। তার ফুটবল দক্ষতার, বিভিন্ন কীর্তির ভিডিও যেমন আছে, তেমনি আছে এআই দিয়ে বানানো ভিডিও। সেসব কিছুতে মেসিকে দেখা যায় হাস্যকর সব কাজ করতে।

কিছু কিছু ভিডিও আছে, যেখানে তাকে দেখা যায় রোনালদোর সঙ্গে মিলে খুনসুটি করতে। এমনকি তাকে গ্রেপ্তারও হতে দেখা যায়। এবার মেসি জানালেন, টিকটকে সেসব ভিডিও তার নিউজফিডেও যায়।

সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমাকে দিয়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে বানানো বেশ অনেকগুলো ক্লিপ দেখেছি। একটাতে তো আমাকে পুলিশ ধরে নিয়ে যায়। সেসব দেখে বেশ মজা পেয়েছি।’

 

 

আয়শা/৭ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad