ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

চলমান বিপিএলে নাসিরের দ্রুততম ফিফটি

Ayesha Siddika | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৬ - ০৪:০১:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : এর আগে গত পরশু চট্টগ্রামের বিপক্ষে ২৩ বলে ফিফটি করেছিলেন রংপুর রাইডার্সের কাইল মেয়ার্স। ২ দিন বাদেই এবার সেই রেকর্ড ভাঙলেন নাসির। ২১ বলের ঝলমলে ফিফটিতে ১০টি চার ও ১টি ছক্কা মেরেছেন নাসির। তার বীরত্বসূচক এই ইনিংসে নোয়াখালীর বিপক্ষে জয়ের পথে হাঁটছে ঢাকা ক্যাপিটালস। শেষ ১৩ ওভারে জয়ের জন্য মাত্র ৬৫ রান দরকার ঢাকা ক্যাপিটালসের৷ হাতে আছে ৮ উইকেট।

২৬ বলে ৫৮ রান করে অপরাজিত আছেন নাসির। উইকেটের অন্য প্রান্তে ৮ রানে অপরাজিত ইরফান শুক্কুর। তাদের ১৩৪ রানের লক্ষ্য দিয়েছে নোয়াখালী। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে তারা। আগের ম্যাচে ৬১ রানে অলআউট হওয়া দলটি এদিনও ১০০’র নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল। দশম ওভারে পঞ্চম ব্যাটার হিসেবে মাআজ সাদাকাত যখন আউট হন, নোয়াখালীর স্কোরকার্ডে যোগ হয় মোটে ৪০ রান। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও সৌম্য সরকার আউট হয়েছেন যথাক্রমে ৬ ও ১ রানে।

এছাড়া মুনিম শাহরিয়ার ২ ও মাহিদুল ইসলাম অঙ্কন আউট হন ৪ রান করে। ওপরের পাঁচ ব্যাটারের মধ্যে সাদাকাত ১৯ বলে সর্বোচ্চ ২৪ রান করেন। নোয়াখালীকে সম্মানজনক স্কোর এনে দেন দুই বিদেশি মোহাম্মদ নবি ও অধিনায়ক হায়দার আলী। ষষ্ঠ উইকেটে তারা ৬১ বলে ৯০ রান যোগ করেন। শেষ ওভারে আউট হওয়ার আগে হায়দার ৩৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৭ রান করেন। নবি শেষ পর্যন্ত ৩৩ বলে ২টি করে চার-ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন। ঢাকা ক্যাপিটালসের পক্ষে বল করা প্রত্যেক বোলার ১টি করে উইকেট শিকার করেন। তবে ৪ ওভারে ১৬ রান দেয়া ইমাদই ছিলেন সবচেয়ে সাশ্রয়ী। 

 

 

আয়শা/৭ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad