ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নিউইয়র্ক আদালতে মাদুরো, অভিযানের বৈধতা খতিয়ে দেখবে জাতিসংঘ

Mohon | আপডেট: ০৫ জানুয়ারী ২০২৬ - ০৬:১৬:০৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মাদক পাচার সংক্রান্ত মামলায় নিউইয়র্কের একটি আদালতে তোলা হচ্ছে ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। একই সঙ্গে তাকে গ্রেফতারে যুক্তরাষ্ট্রের চালানো অভিযানের বৈধতা খতিয়ে দেখতে জাতিসংঘে আলোচনা শুরু হচ্ছে। খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৯৮৯ সালে পানামায় চালানো আগ্রাসনের পর লাতিন আমেরিকায় এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক হস্তক্ষেপ। এই সপ্তাহের শুরুতে মার্কিন বিশেষ বাহিনী হেলিকপ্টারে করে রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরোকে আটক করে।

মাদুরো গ্রেফতার হলেও ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতা এখনো তার অনুগতদের হাতেই রয়েছে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। প্রথমে মাদুরোকে আটক করাকে ‘উপনিবেশিক তেল দখল’ ও ‘অপহরণ’ বলে নিন্দা করলেও রোববার সুর বদলান ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও তেলমন্ত্রী ডেলসি রদ্রিগেজ। তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে সম্মানজনক সম্পর্ক গড়ে তোলাই এখন অগ্রাধিকার।

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ভেনেজুয়েলা যদি তেল খাত উন্মুক্ত করা ও মাদক পাচার বন্ধে সহযোগিতা না করে, তবে তিনি আরও সামরিক হামলার নির্দেশ দিতে পারেন। একই সঙ্গে কলম্বিয়া ও মেক্সিকোর বিরুদ্ধেও পদক্ষেপের হুমকি দেন এবং কিউবার কমিউনিস্ট সরকার ‘নিজ থেকেই পতনের পথে’ বলেও মন্তব্য করেন।

 

 

 

কুইক টিভি/মহন/০৫ জানুয়ারি ২০২৬,/সন্ধা ৬:১৫

▎সর্বশেষ

ad