ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

দুই নেপালি ফুটবলকন্যার ফরাশগঞ্জ-রোমাঞ্চ

Mohon | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৬ - ১১:০০:৫৯ এএম

ক্রীড়া ডেক্স : মেয়েদের ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। জাতীয় নারী দলের পাঁচ তারকা মারিয়া মান্দা, তহুরা খাতুন, মনিকা চাকমা এবং দুই শামসুন্নাহার আছেন দলে। তবে সিনিয়র শামসুন্নাহার ছাড়া রক্ষণে সেই অর্থে পরীক্ষিত কেউ নেই। সেই অভাব পূরণে নেপাল থেকে দুজন ডিফেন্ডার উড়িয়ে এনেছে লালকুঠির ক্লাব। একজন পূজা রানা অন্যজন শামিক্ষা ঘিমিরে।

বৃহস্পতিবার ঢাকা রেঞ্জার্সের বিপক্ষে ১০-০ গোলের জয়ে তাদের অবদানও কম নয়। পূজা রানা মাগার বলেন, ‘সবার আগে আমি আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। তারা খুব ভালো খেলেছে। ম্যাচটি আমি সত্যিই উপভোগ করেছি।’ বাংলাদেশে এর আগে নেপাল জাতীয় নারী ফুটবল দলের হয়ে খেলে গেছেন পূজা। ঢাকার আবহাওয়া, পরিবেশ জানা তার। ক্লাবের আতিথেয়তা এবং দর্শকদের উৎসাহ উপভোগ করছেন, ‘সবাইকে নমস্কার।

বাংলাদেশ নারী ফুটবল লিগে অংশ নিতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। এখানে আসতে পেরে আমরা খুব খুশি। অনেক উপভোগ করছি। ফরাশগঞ্জে যোগ দিতে পেরে আমি সত্যিই গর্বিত’ বলেছেন পূজা। পূজা আরও বলেন, ‘এখানে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। টিম ম্যানেজার, সতীর্থরা-সবাই খুব ভালো। আমরা সত্যিই খুশি।’ ফরাশগঞ্জ দল নিয়ে আশাবাদী পূজা, ‘আমাদের দলটি খুবই শক্তিশালী। দেখা যাক কী হয়।’

 

 

 

কুইক টিভি / মহন / ০৩ জানুয়ারি ২০২৬,/ সকাল ১১:০০

▎সর্বশেষ

ad