ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন, যা বললেন অভিনেত্রী

Mohon | আপডেট: ০১ জানুয়ারী ২০২৬ - ১২:৫১:১৫ পিএম

বিনোদন ডেক্স : পাকিস্তানের শোবিজ অঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ হানিয়া আমির। সৌন্দর্য আর অভিনয় দক্ষতা দিয়ে তিনি যেমন ভক্তদের হৃদয় জয় করেছেন, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক সময়ে একের পর এক ইস্যুতে সংবাদের শিরোনাম হওয়া এই অভিনেত্রীকে ঘিরে এবার ডালপালা মেলছে বিয়ের গুঞ্জন।

হানিয়ার এই ছোট অথচ রহস্যময় উত্তরটিই নেটিজেনদের মাঝে কৌতূহল বাড়িয়ে দিয়েছে বহুগুণ। অনেকেই মনে করছেন, ‘যা রটে তা কিছু তো বটে’।পাত্র কি সাবেক প্রেমিক আসিম? হানিয়ার বিয়ের গুঞ্জনের সঙ্গে উঠে আসছে তার সাবেক প্রেমিক ও জনপ্রিয় গায়ক আসিম আজহারের নাম। ২০১৮ সালের দিকে আসিমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হানিয়া, যা ২০১৯ সালে প্রকাশ্যে আসে। তবে ২০২০ সালে তাদের সেই পথ আলাদা হয়ে যায়।

কিন্তু বর্তমান গুঞ্জন বলছে, সেই পুরনো প্রেম নাকি নতুন করে জোড়া লেগেছে। নেটিজেনদের একাংশের ধারণা, প্রাক্তন প্রেমিক আসিম আজহারকেই বিয়ে করতে পারেন অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনো হানিয়া বা আসিম—কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

পেশাগত সাফল্য ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও দারুণ সময় পার করছেন হানিয়া আমির। চলতি বছরটা তার ক্যারিয়ারের জন্য বেশ পয়মন্ত ছিল। বিশেষ করে ‘সর্দার জি ৩’ সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এখন সত্যিই কি বিয়ের সানাই বাজতে চলেছে, নাকি সবটাই কেবল উড়ো খবর—তা জানতে ভক্তদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

 

 

কুইক টিভি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ দুপুর ১২:৫০

▎সর্বশেষ

ad