সালমানের ৬০তম জন্মদিনের অনুষ্ঠানে ধোনি

Mohon | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ - ০১:৩২:৩৪ পিএম

নিউজ ডেক্স : বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান তার ৬০তম জন্মদিন উদযাপন করেছেন একান্ত ও পারিবারিক আয়োজনে। ২৭ ডিসেম্বর মহারাষ্ট্রের পানভেলে নিজের ফার্মহাউসে কাছের মানুষদের নিয়েই জন্মদিন কাটান তিনি। বড় কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয়, বরং শান্ত ও আন্তরিক পরিবেশকেই বেছে নেন সালমান। তবে এই ব্যক্তিগত আয়োজনে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেন সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও এমএস ধোনি ক্রিকেটের সঙ্গেই সক্রিয়ভাবে যুক্ত। তিনি আবারও আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি ঝাড়খণ্ড ক্রিকেটে পরামর্শক হিসেবে তার ভূমিকা প্রশংসিত হচ্ছে। 

 

 

কুইক টিভি / মহন / ২৭ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১:৩১

 

▎সর্বশেষ

ad