বিশৃঙ্খলা, ফরিদপুরে মঞ্চে উঠতে পারেননি জেমস

Mohon | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ - ০১:২৪:৩১ পিএম

বিনোদন ডেক্স : ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবের সমাপনী রাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। নগরবাউল জেমসের কনসার্ট চলাকালীন বহিরাগতদের ইটপাটকেল নিক্ষেপে ও বিশৃঙ্খলার কারণে অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জিলা স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পুনর্মিলনী অনুষ্ঠানটি নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ রাখা হয়েছিল।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জেমসের পরিবেশনার খবরে ২০ থেকে ২৫ হাজার মানুষের জমায়েত হয়, যা স্কুল প্রাঙ্গণের ধারণক্ষমতার অনেক বাইরে ছিল। বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে শেষ পর্যন্ত পুরো কনসার্ট বাতিল করতে বাধ্য হয় আয়োজক কমিটি।

 

 

কুইক টিভি / মহন / ২৭ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১:২৩

 

▎সর্বশেষ

ad