ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

মঙ্গলের কক্ষপথে হঠাৎ সিগন্যাল হারালো নাসার যান, উদ্বিগ্ন বিজ্ঞানীরা

Anima Rakhi | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ - ০৬:৪৭:৩১ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

মঙ্গলের উপরের বায়ুমণ্ডল নিয়ে দীর্ঘ গবেষণার জন্য পরিচিত নাসার মেভেন মহাকাশযানের সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ২০১৪ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে কাজ করা এই মহাকাশযান ৬ ডিসেম্বর মঙ্গল গ্রহের আড়ালে যাওয়ার পর আর পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেনি। সাধারণত এমন ঘুর্ণন নিয়মিত হলেও এইবার গ্রহের পেছন থেকে বের হওয়ার পর সিগন্যাল পাওয়া যায়নি।

নাসা গত ৯ ডিসেম্বর নিশ্চিত করে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি তারা গুরুত্বসহকারে তদন্ত করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আড়ালে যাওয়ার আগে মেভেনের সব অংশ স্বাভাবিকভাবে কাজ করছিল। তবে মঙ্গল থেকে বের হওয়ার পর নাসার গভীর মহাকাশ নেটওয়ার্ক কোনো সিগন্যাল পায়নি। বর্তমানে মহাকাশযানটি কেন সাড়া দিচ্ছে না, তা খুঁজে দেখছে বিশেষজ্ঞরা।

মেভেন (Mars Atmosphere and Volatile Evolution) ২০১৩ সালে উৎক্ষেপণ করা হয় এবং ২০১৪ সালে মঙ্গলের কক্ষপথে পৌঁছায়। এর মূল কাজ ছিল মঙ্গলের উপরের বায়ুমণ্ডল, সূর্যের তীব্র কণা প্রবাহ এবং বায়ুমণ্ডল হারানোর প্রক্রিয়া বিশ্লেষণ করা।

দীর্ঘ গবেষণায় জানা যায়, সূর্যের প্রভাবের কারণে মঙ্গল ধীরে ধীরে বায়ুমণ্ডল হারিয়েছে। এক সময় উষ্ণ ও পানিযুক্ত মঙ্গল আজ ঠান্ডা ও শুষ্ক গ্রহে পরিণত হয়েছে। 

গবেষণার পাশাপাশি মেভেন মঙ্গলে থাকা নাসার রোভার কিউরিওসিটি ও পারসিভিয়ারেন্সের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবেও কাজ করত।

এদিকে মঙ্গলের কক্ষপথে থাকা নাসার অন্য দুটি মহাকাশযান—মার্স রিকনাইসান্স অরবিটার (MRO) ও মার্স ওডিসি—এখনো স্বাভাবিকভাবে কাজ করছে। এগুলো মঙ্গলের ভূতত্ত্ব, আবহাওয়া, বায়ুমণ্ডল এবং ভবিষ্যৎ অবতরণস্থল নির্ধারণে তথ্য পাঠিয়ে যাচ্ছে। নাসা জানিয়েছে, নতুন তথ্য পাওয়া মাত্রই আপডেট দেওয়া হবে।

অনিমা/১১ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৩০

▎সর্বশেষ

ad