ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

অ্যাশেজে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ড!

khurshed | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ - ০৯:২১:৫১ পিএম

স্পোর্টস ডেস্ক : অ্যাশেজের প্রথম দুই টেস্ট হেরে কোণঠাসা ইংল্যান্ডের সামনে এখন কঠিন বাস্তবতা সিরিজে ফেরার পথ প্রায় বন্ধ। অস্ট্রেলিয়ার মাটিতে টানা ১৭টি টেস্ট না জেতার হতাশা আরও ভারী করে তুলেছে পরিস্থিতি। পরিসংখ্যান বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ২-০ ব্যবধানে পিছিয়ে পড়া দল ১৬ বারই বড় ব্যবধানে সিরিজ হেরেছে। ইংল্যান্ড ব্যতিক্রম ঘটিয়েছে মাত্র একবার ১৯৯৪-৯৫ সালে।

এবারও ব্যাটিং ব্যর্থতা, ধস নামা লোয়ার অর্ডার আর ভয়ংকর ইকোনমিতে বোলিং সব মিলিয়ে স্টোকসের দলকে তাড়া করছে অতীত। দুই টেস্টে প্রতি উইকেটে ইংল্যান্ডের রান মাত্র ২২.৭, যা ২০২১-২২ এবং ২০১৭-১৮ সিরিজের ব্যর্থতারই পুনরাবৃত্তি। লোয়ার অর্ডারের অবস্থা আরও করুণ অষ্টম থেকে দশম উইকেট মিলিয়ে ২৭.৫ ওভারও টিকতে পারেনি দলটি।
তবে সামান্য কিছু আশার আলোও আছে। এবার প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার চেয়ে বেশি স্পিন উইকেট ইংল্যান্ড নিয়েছে অস্ট্রেলিয়ায় গত তিনবার এমন হলে সিরিজ জিতেছিল ইংল্যান্ডই। ব্রিসবেনে স্টোকস-জ্যাকসের ৯৬ রানের জুটি আবারও সেই স্মৃতি ফিরিয়ে দিয়েছে।

অতীত ইতিহাস যদিও অস্ট্রেলিয়ায় ভয়াবহ ব্যর্থতার কথাই মনে করিয়ে দেয়, তবু সামান্য পরিসংখ্যান ও কিছু ক্ষীণ আলোর রেখায় ইংল্যান্ড ধরে আছে শেষ আশার সুতোটাই। এখন দেখার, স্টোকসরা ইতিহাস বদলাতে পারেন, নাকি আবারও ঢলে পড়ে অস্ট্রেলিয়ান সামারের ভারে।

 

 

আয়শা/১০ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:১৬

▎সর্বশেষ

ad