ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রেডসিতে ‘উমরাও জান’ এর বিশেষ প্রদর্শনী, আজীবন সম্মানায় ভূষিত রেখা

Mohon | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ - ০৫:০৩:৪৯ পিএম

বিনোদন ডেক্স : সৌদি আরবের জেদ্দায় বসেছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর। এবারের আসরে  বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখাকে সিনেমায় অসামান্য অবদানের জন্য আজীবন সম্মানায় ভুষিত করেছে। ভারতীয় সিনেমায় তাঁর দীর্ঘ ও সমৃদ্ধ যাত্রার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা। গত ৪ ডিসেম্বর শুরু হয়েছে এই উৎসব। শেষ হবে ১৩ ডিসেম্বল। অভিনেত্রী রেখা ৭ ডিসেম্বর উৎসবে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর কালজয়ী চলচ্চিত্র ‘উমরাও জান’ এর বিশেষ প্রদর্শনী হয়। সেনমাটি দেখানো হয়েছে  ট্রেজার স্ট্যান্ড  সেকশনে। যেখানে ইতিহাসে বিশেষ ছাপ রেখে যাওয়া, পুনরুদ্ধার করে পুনরায় প্রদর্শিত সিনেমাগুলো স্থান পায়।

তিনি আরও বলেন, নীরবতার শক্তি শব্দের চেয়েও বেশি। আজকের এই মুহূর্ত আমি উৎসর্গ করছি আমার ভক্ত, বন্ধু ও পরিবারকে। সবকিছু শব্দে নয়, ভালোবাসায় ঘটে—আর সেই ভালোবাসা নীরব হয়েও প্রবল। ‘উমরাও জান’ মুক্তি পেয়েছিল ১৯৮১ সালের ২ জানুয়ারি। ২০২৫ সালের ২৭ জুন ছবিটি ফোকে রিস্টোরড ভার্সনে পুনরায় মুক্তি পায়। ফেস্টিভ্যালের আর্টিস্টিক ডিরেক্টর ফিন হ্যালিগান রেখাকে নিয়ে বলেন, রেখা শুধু ভারতীয় সিনেমার অংশ নন, তিনি নিজেরও পরিচয়। নিজের ক্যারিয়ারে তিনি বহুবার নিজেকে পুনর্নির্মাণ করেছেন। ‘খুবসুরত’, ‘খুন ভরি মাঙ্গ’, ‘মুকাদ্দর কা সিকন্দর’, ‘ইজাজত’, ‘লজ্জা’ ও ‘জুবেইদা’—এসব চলচ্চিত্র প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তিনি আরও বলেন, রেখার কণ্ঠ, অভিব্যক্তি ও নিবেদন তাঁকে এমন এক আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যাকে জীবন্ত কিংবদন্তি বলা যায়।

 

 

কুইক টি ভি/মহন/ ১০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:৪৯

▎সর্বশেষ

ad