ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

সাকিবের জন্য এটা লজ্জার

Ayesha Siddika | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ - ০৮:১০:০৩ পিএম

স্পোর্টস ডেস্ক : সময় খারাপ গেলে যাওয়ার তাই হলো সাকিব আল হাসানের সঙ্গে। সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আজ এমআই এমিরেটসের জার্সিতে অভিষেক হয় বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের।

অভিষেক ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলেন না বাংলাদেশি এই অলরাউন্ডার। যে কারণে খেলার মাঝ পথেই তাকে উইকেট থেকে তুলে নেয় তাঁর দল। এটা এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য বেশ লজ্জার ব্যাপার। তিনি খেলতে প্রস্তুত থাকলেও দল তাকে ব্যাটিংয়ে নামিয়ে শেষ পর্যন্ত তুলে নিল।

শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করেছে এমআই এমিরেটস। ব্যাটিংয়ে শুরুটা ভালোই করেছিল এমিরেটস। দুই ওপেনার জনি বেয়ারস্ট্রো ও মোহাম্মদ ওয়াসিম দুর্দান্ত শুরু এনে দেন। ২৪ বলে ৩৭ রান করে বেয়ারস্ট্রো সাজঘরে ফিরলে ভাঙে ৫৬ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার ওয়াসিম করেন ৩৯ রান।

তিনে নেমে সুবিধা করতে পারেননি নিকোলাস পুরান। তিনি ১২ বলে করেন ৫ রান। ৮৪ রানে ৩ উইকেট হারানোর পর উইকেটে আসেন সাকিব। তবে তিনি ধীরগতির ব্যাটিং করেন। বেশ খানিকটা সময় নিয়ে উইকেটে সেট হলেও বড় শট খেলতে পারছিলেন না। ফলে ২ চারে ১২ বলে ১৬ রানে অপরাজিত থাকার সময় সাকিবলে তুলে নেয় দল।

শেষদিকে রোমারিও শেফার্ড দুর্দান্ত ব্যাটিং করেছেন। তিনি ১০ বলে করেন অপরাজিত ৩১ রান। এ ছাড়া তাজিন্দার সিং ৮ বলে করেন ১৭ রান। তাতে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় দলটি।সময় খারাপ গেলে যাওয়ার তাই হলো সাকিব আল হাসানের সঙ্গে। সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আজ এমআই এমিরেটসের জার্সিতে অভিষেক হয় বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের।

অভিষেক ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলেন না বাংলাদেশি এই অলরাউন্ডার। যে কারণে খেলার মাঝ পথেই তাকে উইকেট থেকে তুলে নেয় তাঁর দল। এটা এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য বেশ লজ্জার ব্যাপার। তিনি খেলতে প্রস্তুত থাকলেও দল তাকে ব্যাটিংয়ে নামিয়ে শেষ পর্যন্ত তুলে নিল।

শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করেছে এমআই এমিরেটস। ব্যাটিংয়ে শুরুটা ভালোই করেছিল এমিরেটস। দুই ওপেনার জনি বেয়ারস্ট্রো ও মোহাম্মদ ওয়াসিম দুর্দান্ত শুরু এনে দেন। ২৪ বলে ৩৭ রান করে বেয়ারস্ট্রো সাজঘরে ফিরলে ভাঙে ৫৬ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার ওয়াসিম করেন ৩৯ রান।

তিনে নেমে সুবিধা করতে পারেননি নিকোলাস পুরান। তিনি ১২ বলে করেন ৫ রান। ৮৪ রানে ৩ উইকেট হারানোর পর উইকেটে আসেন সাকিব। তবে তিনি ধীরগতির ব্যাটিং করেন। বেশ খানিকটা সময় নিয়ে উইকেটে সেট হলেও বড় শট খেলতে পারছিলেন না। ফলে ২ চারে ১২ বলে ১৬ রানে অপরাজিত থাকার সময় সাকিবলে তুলে নেয় দল।

শেষদিকে রোমারিও শেফার্ড দুর্দান্ত ব্যাটিং করেছেন। তিনি ১০ বলে করেন অপরাজিত ৩১ রান। এ ছাড়া তাজিন্দার সিং ৮ বলে করেন ১৭ রান। তাতে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় দলটি।

আয়শা/০৭ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:০৫

▎সর্বশেষ

ad