ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ইতালিয়ান টেনিস গ্রেট নিকোলা পিত্রাঞ্জেলি আর নেই

Ayesha Siddika | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ - ০৯:৩১:৪২ পিএম

স্পোর্টস ডেস্ক : ১৯৫৯ সালে ফরাসি ওপেন জিতে প্রথম ইতালিয়ান হিসেবে গ্র্যান্ড স্ল্যামের পুরুষ এককে শিরোপা জয়ের কীর্তি গড়েন পিত্রাঞ্জেলি। পরের বছর রোলাঁ গাঁরোতে শিরোপা ধরে রাখেন তিনি। 

আন্তর্জাতিক টেনিস হল অব ফেম-এ জায়গা করে নেওয়া একমাত্র ইতালিয়ান তিনি। ক্যারিয়ারে মোট ৪৮টি শিরোপা জেতেন পিত্রাঞ্জেলি। বর্তমানে টেনিস র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর ও চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ইয়ানিক সিনারের উত্থানের আগে পিত্রাঞ্জেলিকেই দেশটির সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হতো। 

ফরাসি ওপেনে দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ১৯৬১ ও ১৯৬৪ সালে রানার্সআপ হন পিত্রাঞ্জেলি। ১৯৬০ সালে উইম্বলডনের সেমি-ফাইনালে ও ১৯৫৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনালে উঠেছিলেন তিনি। ডেভিস কাপে ইতালির হয়ে রেকর্ড ১৬৪ ম্যাচ খেলেছেনে তিনি, জিতেছেন ১২০টিতে। তার নেতৃত্বেই ১৯৭৬ সালে প্রথমবার এর শিরোপা জিতেছিল ইতালি।

 

 

আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:২২

▎সর্বশেষ

ad