ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ভৌগলিক ভিন্নতা থাকলেও আমরা এক জাতি ও একই আদর্শে বিশ্বাসী

Ayesha Siddika | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ - ০৯:১৫:২১ পিএম

ডেস্ক নিউজ : পিরোজপুর তথা দক্ষিণাঞ্চলের অন্যতম ধর্মীয় তীর্থস্থান ছারছিনা দরবার শরিফের তিন দিনব্যাপী ১৩৫তম ইছালে ছাওয়াব মাহফিল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। মোনাজাতের আগে ছারছিনার পির মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন সমবেত লাখ লাখ ভক্ত মুরিদান ও ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশে বক্তব্য দেন।

মাহফিলে অন্যদের মধ্যে আলোচনা করেন— বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমির মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ মুহা. শরাফত আলী, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মুফতি মাওলানা কাফিল উদ্দীন সরকার ছালেহী, ছারছিনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারীয়া দ্বীনিয়ার মুদীর মাওলানা মো. মাহমুদুল মুনীর হামীম, দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার মুফতি মাওলানা ওসমান গণি ছালেহী, মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন- ঢাকাস্থ আলজেরিয়া দূতাবাসের আ্যাটাসে সুফিয়ান টুম ও প্রযুক্তিগত প্রতিনিধি সাঈদ আচাচে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফেজ মো. রুহুল আমিন, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম প্রমুখ। 

 

 

আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:০০

▎সর্বশেষ

ad