ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেলভাণ্ডার দখলচেষ্টার অভিযোগ ভেনেজুয়েলার

Ayesha Siddika | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ - ০৮:৫৭:৪৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভেনেজুয়েলার অর্থনৈতিক ও জ্বালানি-বিষয়ক মন্ত্রী রদ্রিগেজ পড়ে শোনান দেশটির প্রেসিডেন্ট মাদুরোর চিঠি। যেখানে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র লেথাল মিলিটারি ফোর্স ব্যবহার করে বিশ্বের বৃহত্তম তেলভান্ডার দখলের চেষ্টা করছে।

এমন পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাজারের ভারসাম্য এবং উৎপাদনের স্থিতিশীলতাকে গুরুতরভাবে প্রভাবিত করবে বলে সকর্ত করা হয়। রদ্রিগেজ সাফ জানান, ভেনেজুয়েলা নিজেদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ, কোনো হুমকি মানবে না।
 
এদিকে, ভেনেজুয়েলা ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নতুন মোড় নিয়েছে। ট্রাম্প প্রশাসন ক্যারিবিয়ানে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এছাড়া মাদক পাচার বন্ধ করতে সম্ভাব্য স্থল অভিযানের ইঙ্গিতও দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভেনেজুয়েলা বিপজ্জনক অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে, তাই প্রয়োজনে সব বিকল্প ব্যবহারের সম্ভাবনা উন্মুক্ত থাকবে।
 
মার্কিন প্রেসিডেন্ট ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধের ঘোষণা দেয়ায় আন্তর্জাতিক মহলে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে মাদুরো সরকার। ভেনেজুয়েলার সমুদ্রসীমায় প্রবেশ করলে এর প্রতিক্রিয়া গুরুতর হবে বলেও সতর্ক করেছেন মাদুরো।

 

আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:৫০

▎সর্বশেষ

ad