ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আইনি জটিলতায় রণবীরের নতুন সিনেমা

Mohon | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ - ১১:৫৪:৩৯ এএম

বিনোদন ডেস্ক : রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর’ সম্প্রতি আইনি জটিলতায় পড়েছে। সিনেমার ট্রেলার প্রকাশের পর প্রশংসা পাওয়া সত্ত্বেও সমালোচনা থামেনি। সম্প্রতি শহীদ মেজর মোহিত শর্মার পরিবার দিল্লি হাই কোর্টে আবেদন করেছেন সিনেমার মুক্তি স্থগিত করার জন্য। তিনি বলেন, সিনেমার নির্মাতারা মেজর শর্মার জীবন ও গোপন মিশন থেকে অনুপ্রেরণা নিয়ে ছবি বানিয়েছেন অথচ পরিবারের অনুমতি নেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় কয়েক দিন ধরে গুঞ্জন ছিল যে সিনেমাটি মেজর মোহিত শর্মার জীবনের ওপর ভিত্তি করে তৈরি। এ বিষয়ে পরিচালক আদিত্য ধর বলেন, সিনেমা ‘ধুরন্ধর’ শহীদের জীবনকে কেন্দ্র করে নয়। ভবিষ্যতে যদি মেজর শর্মার ওপর বায়োপিক বানানো হয়, তবে পরিবারকে সঙ্গে নিয়ে যথাযথ সম্মানের সঙ্গে তৈরি করা হবে।

পরিবারের আবেদনে বলা হয়েছে, সিনেমায় মেজর শর্মার মৃত্যুর পর তার ব্যক্তিগত অধিকার লঙ্ঘিত হচ্ছে, যা ভারতের সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে সুরক্ষিত। এছাড়া পরিবারের গোপনীয়তা, সম্মান ও মানসিক নিরাপত্তার ওপর প্রভাব পড়ছে। সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, সিনেমায় যদি মেজর শর্মার নেতৃত্বে পরিচালিত কোনো গোপন সামরিক অভিযান প্রকাশ পায়, তা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সিনেমায় রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর. মাধবন, অক্ষয় খন্না, অর্জুন রামপাল এবং সারা অর্জুন। ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও আদালতের সিদ্ধান্ত সিনেমার মুক্তিতে প্রভাব ফেলবে কি না তা এখন দেখার বিষয়।

 

 

কুইক টি ভি/মহন/৩০ নভেম্বর ২০২৫/সকাল ১১:৫৪

▎সর্বশেষ

ad