ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

২ রানের ব্যবধানে দুই সেট ব্যাটসম্যান আউট

Ayesha Siddika | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ - ১০:১৩:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ৩১ বলে জয়ের জন্য প্রয়োজন মাত্র ৩৩ রান। খেলার এমন অবস্থায় ৫৭ ও ২১ রানে অপরাজিত লিটন কুমার দাস ও সাইফ হাসান। দুই সেট ব্যাটসম্যান থাকায় জয়ের স্বপ্ন দেখা স্বাভাবিক।

কিন্তু ১৫তম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন লিটন কুমার দাস। এরপর মাত্র ২ রানের ব্যবধানে ফেরেন আরেক সেট ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। ২ রানের ব্যবধানে ২ সেট ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ।

দলকে জয়ের বন্দরে পৌঁছাতে ব্যাট করছেন তাওহিদ হৃদয় ও নুরুল হাসান সোহান। লিটন দাস ক্যারিয়ারের ১১৯তম ম্যাচে ৩৭ বলে তিন চার আর তিন ছক্কায় ১৬তম ফিফটি হাঁকিয়ে ৫৭ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৩৪তম বলে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন।

তার আগে দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তিনি ২৮ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪৩ রান করে আউট হন।

এর আগে দলীয় ২৬ রানে রান আউট হন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে ৪৩ বলে ৬০ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ইমন।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশকে ১২০ বলে ১৭১ রান করতে হবে।

শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব চালায় আয়ারল্যান্ড। পাওয়ার প্লের ৬ ওভারে আয়ারল্যান্ড করে ১ উইকেটে ৭৫ রান।

এরপর ম্যাচের লাগাম টেনে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে ৩২ বলে চারটি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪১ রান করেন লরকান টাকার। 

২৫ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৩৮ রান করেন ওপেনার টিম ট্যাক্টর। ১৪ বলে তিন চার আর দুটি ছক্কায় ২৯ রান করেন ওপেনার পল স্টার্লিং।

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট শিকার করেন শেখ মেহেদি হাসান। ১টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব। 

 

আয়শা/২৯ নভেম্বর ২০২৫,/রাত 

▎সর্বশেষ

ad