ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিশ্বকাপের অভিষেকে লড়াই করে হারল বাংলাদেশ, আমিরুলের হ্যাটট্রিক

Ayesha Siddika | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ - ০৮:৪৯:৫৭ পিএম

ডেস্ক নিউজ : অস্ট্রেলিয়া বিশ্ব হকির অন্যতম পরাশক্তি। সেই দলের বিপক্ষে বাংলাদেশ ভালোই লড়াই করেছে। প্রথম কোয়ার্টারে তারা ১ গোলে পিছিয়ে থেকে সমতা এনেছিল। এর আগে প্রথম মিনিটেই অস্ট্রেলিয়াকে লিড এনে দেন উইল অলিভার। ১৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল গোল করে সমতা আনেন। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ তিন গোল হজম করে। পক্ষান্তরে কোনো গোল দিতে পারেনি। ১-৪ গোলে পিছিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে দুই দল।

তৃতীয় কোয়ার্টার থেকে বাংলাদেশ আবার লড়াইয়ে ফেরে। ৪২ মিনিটে আমিরুল আরেকটি গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৪-২। অস্ট্রেলিয়া কিছুটা চাপের মুখে পড়ে। চতুর্থ কোয়ার্টারের তিন মিনিটে অস্ট্রেলিয়া আরেকটি গোল করলে বাংলাদেশ ২-৫ গোলে পিছিয়ে পড়ার পাশাপাশি হারের দিকে ধাবিত হয়। ৫৮ মিনিটে আমিরুল আরেকটি গোল করলে নিজের হ্যাটট্রিক ও বাংলাদেশের পরাজয়ের ব্যবধান কমিয়ে ৩-৫ করেন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামীকাল (রোববার) সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। 

dhakapost

বিশ্বকাপ উপলক্ষ্যে অভিজ্ঞ ডাচ কোচ আইকম্যানকে এনেছে হকি ফেডারেশন। মালয়েশিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলিয়েছে। চার মাসের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। এই সীমিত-সুযোগ সুবিধার মধ্যে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে লড়াই করা বড় প্রাপ্তিই বাংলাদেশের জন্য। দেশের হকি খেলোয়াড়রা ফুটবলার-ক্রিকেটারদের মতো আর্থিক সম্মানী সেভাবে পান না। এরপরও নানা প্রতিবন্ধকতার মধ্যে খেলে যাচ্ছেন।

 

আয়শা/২৯ নভেম্বর ২০২৫,/রাত ৮:৫০

▎সর্বশেষ

ad