ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভেনেজুয়েলার আকাশসীমা ‘পুরোপুরি’ বন্ধ করে দেয়ার হুমকি ট্রাম্পের

Ayesha Siddika | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ - ০৮:২৫:০৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়ে ভেনেজুয়েলা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ট্রাম্প লিখেছেন, ‘সকল বিমান সংস্থা, পাইলট, মাদক ব্যবসায়ী এবং মানব পাচারকারীদের প্রতি, দয়া করে ভেনেজুয়েলা এবং এর আশেপাশের আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়ার কথা বিবেচনা করুন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার সরকারের বিরুদ্ধে মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বাড়ার মধ্যে ট্রাম্পের এই পোস্ট এসেছে।
 
এদিকে, ট্রাম্প প্রশাসন যখন বলেছে, তারা মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ভেনেজুয়েলাকে লক্ষ্যবস্তু করছে, তখন বিশেষজ্ঞ এবং মানবাধিকার পর্যবেক্ষকরা সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন মাদুরোকে বেআইনিভাবে ক্ষমতা থেকে অপসারণের চেষ্টা করতে পারেন।
 
এর আগে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে এবং মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে জাহাজগুলোতে ধারাবাহিকভাবে মারাত্মক বোমা হামলা চালিয়েছে। যার ফলে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। যাকে জাতিসংঘের বিশেষজ্ঞরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছেন।
 
এই সপ্তাহের শুরুতে, ট্রাম্প সতর্ক করে দিয়েছিলেন যে তিনি শীঘ্রই স্থলপথে ভেনেজুয়েলার মাদক পাচারকে লক্ষ্যবস্তুতে পরিণত করবেন। অন্যদিকে, বৃহস্পতিবার জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মাদুরো বলেন, ভেনেজুয়েলার জনগণকে ভয় দেখানো যাবে না। 

 

আয়শা/২৯ নভেম্বর ২০২৫,/রাত ৮:২২

▎সর্বশেষ

ad