ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ইলন মাস্ককে বিশ্বের ‘সেরা মানুষ’ বলছে গ্রোক

Ayesha Siddika | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ - ০৯:৫৫:২৪ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : নতুন সংস্করণ গ্রোক ৪.১ প্রকাশের পর গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাস্ককে গ্রোকের এমন প্রশংসার স্ক্রিনশটে রীতিমতো সয়লাব হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। এসব স্ক্রিনশটে দেখা যাচ্ছে, গ্রোক তার মালিককে ‘চরম সুদর্শন’ বলছে। তার শরীর ‘পেটানো ও খেলোয়াড়সুলভ’ বলেও দাবি তার।

 আরও দেখা যায়, গ্রোক মাস্কের মানসিক দক্ষতার বর্ণনা দিতে গিয়ে বলছে, তার মালিক ‘জিনিয়াস লেভেলে’র বুদ্ধিমান। এই বটের আরও দাবি, মাস্ক শারীরিকভাবে এতটাই শক্তিশালী যে বক্সিংয়ে মাইক টাইসনকে মুহূর্তেই হারিয়ে দিতে পারে। তাকে বিজ্ঞানে লিওনার্দো দা ভিঞ্চির ওপরে স্থান দেয়। আরও বলে, তিনি কৌতুকাভিনেতা জেরি সিনফেল্ডের চেয়েও মজার মানুষ।
 
এ নিয়ে সমালোচনা ও বিতর্ক শুরু হলে এক্স–এ সরাসরি প্রতিক্রিয়া জানান মাস্ক। তিনি বলেন, গ্রোককে ইচ্ছাকৃতভাবে ‘ঘুরিয়ে–পেঁচিয়ে প্রশ্ন করায় সে তার সম্পর্কে এমন অতিরঞ্জিত প্রশংসা করেছে। এ সময় নিজের সম্পর্কে মাস্ক বলেন, বাস্তবতা হলো, ‘আমি একজন মোটা প্রতিবন্ধী।’

 
এরপর গ্রোকের এসব উত্তরের বেশিরভাগই মুছে ফেলা হয় এবং চ্যাটবটটি প্রশংসা কমিয়ে দেয়েছে বলে মনে হচ্ছে। মাস্কের বক্তব্যের পর বটটি তার মালিকের সম্পর্কে আরও সংযত উত্তর দিয়েছে। মাস্ককে বুদ্ধির দিক দিয়ে প্রথম স্থান দেয়ার পরিবর্তে শীর্ষ ১০ জন মানুষের তালিকায় রেখেছে। যা শুক্রবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।

 

 

আয়শা/২২ নভেম্বর ২০২৫,/রাত ৯:৫৪

▎সর্বশেষ

ad