এবার ওটিটিতে দেখা যাবে জয়া-আবীরের সিনেমা

Mohon | আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ - ০৯:০৩:৩৭ পিএম

বিনোদন প্রতিবেদক :  প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’। আগামী ১৪ নভেম্বর থেকে বাংলাদেশের দর্শকরা ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে সিনেমাটি দেখতে পারবেন।মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাসকে আধুনিক প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

মূল উপন্যাসের সময়কালকে সামান্য সামঞ্জস্য রেখে ত্রিশের শেষ ভাগ থেকে চল্লিশের শুরু পর্যন্ত যুগের প্রেক্ষাপটে গল্প সাজানো হয়েছে।এর আগে সিনেমাটির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান জানিয়েছিলেন, ‘বাংলাদেশের দর্শক যদি এই সিনেমা দেখার সুযোগ পান, আমি সত্যিই খুশি হব। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য বাংলাদেশের দর্শকও গভীরভাবে অনুভব করতে পারেন।’

‘পুতুলনাচের ইতিকথা’-তে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, আর শশী ও কুমুদের ভূমিকায় দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। এ ছাড়া আরও আছেন অনন্যা চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও শান্তিলাল মুখোপাধ্যায়।এদিকে বাংলাদেশের ওটিটি দর্শকদের জন্য সম্প্রতি জয়ার আরো একটি সিনেমা ‘ফেরেশতে’ মুক্তি পেয়েছে। এটি বাংলাদেশের ও ইরানের যৌথ প্রযোজনায় তৈরি, যেখানে ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী এবং গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর জীবন সংগ্রামের গল্প ফুটে উঠেছে।

 

 

কুইক টি ভি /মোহন / ৯ নভেম্বর ২০২৫/ রাত ৯:০৩

▎সর্বশেষ

ad