ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

রাতেই যেসব এলাকার তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রিতে

Ayesha Siddika | আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ - ০৮:৩২:৪১ পিএম

ডেস্ক নিউজ : রোববার (৯ ফেব্রুয়ারি) দেশের আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে আজ রাতেই দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

এক ফেসবুক পোস্টে তারা জানায়, আজ রাত থেকে ১৫ নভেম্বর রাত পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, জামালপুর ও এর পার্শ্ববর্তী কিছুকিছু স্থানে রাতের সর্বনিন্ম তাপমাত্রা ১২-১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

এছাড়া একই সময়ে দেশের অধিকাংশ স্থানের রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সারাদেশেই ২৮-৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। তাই দিনে তেমন শীত অনুভব হবে না বিডব্লিউওটি। এদিকে আবহাওয়া দফতরের দেয়া ১২০ ঘণ্টার আবহাওয়া বার্তাতেও আগামী কয়েকদিন তাপমাত্রা কমার তথ্য জানানো হয়েছে। 

 

আয়শা/০৯ নভেম্বর ২০২৫,/রাত ৮:৩০

▎সর্বশেষ

ad