ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

Ayesha Siddika | আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ - ০৮:২৭:১০ পিএম

ডেস্ক নিউজ : দুই ম্যাচের টেস্ট আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে বাংলাদেশ সফরে এসেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা।

টেস্ট সিরিজকে সামনে রেখে আজ সিলেটে সুরমা নদীর তীরবর্তী ১৫১ বছর পুরনো ঐতিহাসিক আলী আমজদের ঘড়ি ঘরের সামনে ও ঐতিহাসিক ক্বিন ব্রিজের পাশে বাংলাদেশ-আয়ারল্যান্ডের আসন্ন টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করা হলো।

রোববার (৯ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর ক্বিন ব্রিজের পাশে ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আয়ারল্যান্ডের অধিনায়ক এন্ডু বার্লবির্নি। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়াও সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম উপস্থিত ছিলেন।

জানা যায়, ট্রফি প্রদর্শনের মাধ্যমে শহরের খেলাধুলার প্রতি আগ্রহ ও অংশগ্রহণ বাড়ানোই মূল উদ্দেশ্য। ট্যুরিজমের সাথে ক্রিকেটকে পরিচয় করিয়ে দিতে এই ধরনের আয়োজন করা হয়েছে।

১৮৭৪ সালে নির্মিত এই ঘড়িঘর সিলেটের প্রবেশদ্বার, কীন ব্রিজের ডানপার্শ্বে অবস্থিত। সিলেটের কুলাউড়ার পৃত্থিমপাশার জমিদার আলী আহমদ খান তার ছেলে আলী আমজদের নামে ঘড়িটি নির্মাণ করেন।

লোহার খুটির ওপর ঢেউটিন দিয়ে সুউচ্চ গম্বআকৃতির স্থাপত্যশৈলীতে তৈরি এই ঘড়ি আজও সিলেট শহরের অন্যতম চিহ্ন। ঘড়ির ব্যাসার্ধ আড়াই ফুট, কাঁটার দৈর্ঘ্য দুই ফুট।

 

আয়শা/০৯ নভেম্বর ২০২৫,/রাত ৮:২২

▎সর্বশেষ

ad