আ. লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ২ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

Mohon | আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ - ০৭:১৪:২৪ পিএম

অনলাইন ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের ২ কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তাররা হলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সহ-সম্পাদক মো. মেজবাহ উদ্দিন প্রিন্স (৪৩) ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রায়হান খান আজাদ (২৭)।

ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর তুরাগ এলাকা থেকে মো. মেজবাহ উদ্দিন প্রিন্সকে গ্রেপ্তার করা হয়।আর শনিবার (৮ নভেম্বর) বিকেলে শাহবাগ থানাধীন বঙ্গ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান খান আজাদকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

 

 

কুইক টি ভি/মোহন/ ৯ নভেম্বর ২০২৫/ সন্ধা ০৭:১৪

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad