একটি নতুন বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন মফিকুল হাসান তৃপ্তি

Ayesha Siddika | আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ - ০৬:৫৬:৫৪ পিএম

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোর ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসের ত্রয়োদশ জাতিয় নির্বাচন হবে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন।

যে নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশের নবীন ও প্রবিন ভোটাররা মুখীয়ে রয়েছে। কারন গত ৩টি সংসদ নির্বাচনে এ দেশের মানুষ তাদের মৌলিক ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তিনি বলেন স্বৈরাচার হাসিনার আমলে ফ্যাসিবাদের কারনে সাধারন মানুষ কথা বলতে পারেনি। ভোট দিতে পারেনি। অনেক মানুষ খুন হয়েছে। গুম হয়েছে।

হামলা মামলায় জেল খেটেছে। আজ তারা মুক্ত। কারন এখন এই দেশে কোন স্বৈরাচার নেই। এই দেশে খুনি হাসিনা নেই। এ জন্য একটি নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে সকল দেশ প্রেমিক ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহবান জানান। তিনি বলেন দীর্ঘ ১৭ বছর দেশে ফ্যাসিষ্ট হাসিনা সরকার দানবের মূর্তী ধারন করে মানুষের উপরে জুলুম, নির্যাতন, খুন, গুম, হামলা, মামলা করে চরম ভাবে অত্যাচার করেছিল।

এ জন্য দেশে গনতন্ত্র ফেরাতে এবং একটি গনতান্ত্রিক সরকার গঠনের জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিকল্প নেই। রবিবার বিকালে শার্শা উপজেলা নিজামপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যদেন মফিকুল হাসান তৃপ্তি। এ সময় তিনি সাধারন ভোটার দেও মাঝে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরন করেন।

রবিবার বিকালে নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে এ নির্বাচনি সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সিরাজুল ইসলাম তরফদার, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুজ্জামান লাল্টু, বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক তাজউদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, বিএনপি নেতা আব্দুস সামাদ সামু, ইছাহক, শহীদুর রশিদ, আতাউর রহমান আতা, মশিয়ার রহমান, আব্দুস ছাত্তার, নজরুল ইসলাম,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান মিঠু, পুটখালী বিএনপি সভাপতি মফিজুর রহমান মফিজ, আতাউর রহমান আতা, বাবলু খান, মিজানুর রহমান মিজান মেম্বর, শার্শা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, নিজামপুর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আনছার আলী, পারুল আক্তার, ছাত্রদল নেতা শাহানুর রহমান শাওন, বিপ্লব হোসেন প্রমুখ। নির্বাচনি এ সভায় নিজামপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেত াকর্মিবৃন্দ উপস্থিতত ছিলেন।

 

 

আয়শা/০৯ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫০

▎সর্বশেষ

ad