ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন তরুণী, অতঃপর…

Mohon | আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ - ০৪:২৫:৪৯ পিএম

নিউজ ডেক্সঃ  কাঁধে ব্যাগ নিয়ে দৌড়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেছিলেন এক তরুণী। কিন্তু তিনি পড়ে যান। ঠিক সেই মুহূর্তে নায়কের মতো ছুটে আসেন এক রেল পুলিশ। তিনি প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখান থেকে তরুণীকে টেনে উদ্ধার করেন। আলোচিত এই ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুর ইরোড জংশনে। এই খবর জানিয়েছে দ্য হিন্দু।

ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়- একটি ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে। ঠিক ওই সময় কাঁধে ব্যাগ নিয়ে এক তরুণী দৌড়ে এসে সেই ট্রেনে চড়ার চেষ্টা করেন। কিন্তু পা পিছলে পড়ে যান তিনি।

ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝের ফাঁকা জায়গায় রীতিমতো ঝুলতে থাকেন তরুণী। কিন্তু তিনি শক্ত হাতে উপরে ধরে ছিলেন, হাত ছাড়লেই একেবারে ট্রেনের নিচে চলে যেতেন।

ঠিক ওই সময় এক রেল পুলিশ দৌড়ে আসেন। তিনি তরুণীকে উদ্ধার করেন। রেল কর্তৃপক্ষ, যাত্রীদের এ ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ এড়িয়ে চলার অনুরোধ করেছে।

ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি রেল পুলিশের প্রশংসা করেছেন নেটিজেনরা। একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, ‘আপনার নিরাপত্তা আপনারই হাতেই, কখনই চলন্ত ট্রেনে ঝুঁকি নিয়ে উঠবেন না কিংবা নামবেন না।

কুইক টিভি নিউজ/রাজ/ ০৪ নভেম্বর ২০২৫/ বিকালঃ ০৪:২৫
▎সর্বশেষ

ad