ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচ হচ্ছেন আশরাফুল

Anima Rakhi | আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ - ১০:৪৭:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : পূর্ণকালীন সময়ের জন্য না হলেও আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন আশরাফুল। সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সভা শেষে বিসিবি সূত্রে বিষয়টি জানা যায়।

আশরাফুল এর আগে বিপিএলের দল রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। মূলত দলটির ব্যাটিং কোচের ভূমিকা পালন করতেন তিনি। এছাড়া এনসিএল টি-২০’তে বরিশালের হেড কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক ডানহাতি এই ব্যাটার। 

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালে জাতীয় দলের কোচিং স্টাফে আশরাফুলের যুক্ত হওয়ার গুঞ্জন বেরিয়েছিল। সংবাদ মাধ্যমকে সাবেক এই ক্রিকেটারও জানিয়েছিলেন, বোর্ডের সঙ্গে তার দায়িত্ব নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে তাকে কোন দায়িত্ব দেওয়া হবে তা নিশ্চিত করে বলতে পারেননি। 

অনিমা/০৩ নভেম্বর ২০২৫,/রাত ১০:৪৭

▎সর্বশেষ

ad