ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ময়মনসিংহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি নুরুল হক, সম্পাদক তান্না

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ - ০৬:৫৯:২৯ পিএম

ডেস্ক নিউজ : ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট নুরুল হক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এএইচএম মাসুদুল আলম খান তান্না নির্বাচিত হয়েছেন।

৩০৭ জন ভোটার অংশগ্রহণের সুযোগ পান। নির্বাচনে ৫টি পদে দুটি প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র দুই প্রার্থীসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে অ্যাডভোকেট মো. আজিজুর রহমানকে হারিয়ে সভাপতি পদে অ্যাডভোকেট নুরুল হক বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরীকে হারিয়ে অ্যাডভোকেট এএইচএম মাসুদুল আলম খান তান্না বিজয়ী হন।

সহ-সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন এতে অ্যাডভোকেট আকরাম হোসেন নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক মাখন বিজয়ী হন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে আরও শক্তিশালী ও গতিশীল করতে একযোগে কাজ করবেন বলে ঘোষণা দেন বিজয়ী নেতারা। তারা আইনজীবীদের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

 

আয়শা/০২ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad