ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়াস

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ - ০৬:১৩:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : শনিবার (১ নভেম্বর) সিডনির একটি হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়া পেয়েছেন ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তাকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে ক্যাচ নিতে গিয়ে বাঁ দিকের পাঁজরে চোট পেয়েছিলেন তিনি।

২৫ অক্টোবরের ম্যাচে চোট পাওয়ার পর শ্রেয়াস মাঠ ছাড়েন এবং সাজঘরে ফিরে অসুস্থ হয়ে পড়েন। এরপর ভারতীয় দলের চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে তৎক্ষণাত হাসপাতালে ভর্তি করেন। তখন থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে, তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ার কারণে তাকে আইসিইউতে রাখা হয় এবং বিশেষ চিকিৎসা পদ্ধতিতে প্লীহায় ক্ষত সারানো হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে আইসিইউ থেকে বের করে আনা হয়।

বিসিসিআই শুরু থেকেই শ্রেয়াসের চিকিৎসা এবং পরিবারের সদস্যদের অস্ট্রেলিয়ায় পাঠানোর ব্যবস্থা করেছে। আশা করা হচ্ছে, দুই-তিন সপ্তাহ বিশ্রামের পর তিনি আবার মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:১২

▎সর্বশেষ

ad