বিশ্ব ইজতেমা কবে হবে, জানালেন ধর্ম উপদেষ্টা

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ - ০৫:৩৩:৪১ পিএম

ডেস্ক নিউজ : তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনার করে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (২ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি। সুষ্ঠু ও অবাধ ভোটের প্রস্তুতি নিচ্ছে সরকার। আপাতত নির্বাচন পেছানোর কোনো লক্ষণ বা পরিকল্পনা নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। দলগুলোর সঙ্গে বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

এনিসিপির জুলাই সনদে সই না করা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দলটির সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। এখন দরজা বন্ধ থাকলেও খুলতে বেশি সময় লাগবে না।

ড. জাকির নায়েকে বাংলাদেশ দফর নিয়ে তিনি বলেন, জাকির নায়েককে যারা দেশে আনতে চান তারা দেখা করেছিলো। কিন্তু এটি ধর্ম মন্ত্রণালয় নয় পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। বিদেশি মেহমানের বিষয়টি এই দুই মন্ত্রণালয় দেখভাল করেন। এখানে আমার পছন্দ-অপছন্দ বড় কথা নয়।

 

 

খোরশেদ/০২ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:২২

▎সর্বশেষ

ad