ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা নিউজিল্যান্ডের

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ - ০৪:০০:০০ পিএম

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দলে ফিরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার ইশ সোধি ও পেসার কাইল জেমিসন। রেকর্ড ১২৮ ম্যাচ খেলে ১৫০ উইকেট নেয়া সোধি বাদ পড়েছিলেন কিছুদিন আগে, তবে অভিজ্ঞ এই স্পিনারকে আবারও প্রয়োজন মনে করেছেন নির্বাচকরা।

উপমহাদেশে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দলে ফিরেছেন তিনি। চোট কাটিয়ে ফিরেছেন জেমিসনও, যিনি দলের পেস আক্রমণে বাড়তি শক্তি যোগ করবেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত এই দলে নেই কেন উইলিয়ামসন। সিরিজ ঘোষণার আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাবেক এই অধিনায়ক। ফলে প্রতি সিরিজে তাকে নিয়ে টানাপোড়েনের অবসান ঘটেছে নির্বাচকদের জন্য।
স্কোয়াডে জায়গা পেয়েছেন এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা নাথান স্মিথও। দেশের হয়ে টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই ভালো সূচনা করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। নির্বাচকরা জানিয়েছেন, তাঁর অলরাউন্ড দক্ষতা দলকে ভারসাম্য এনে দিতে পারে, বিশেষ করে ঘন ঘন ইনজুরিতে ভোগা পেস আক্রমণের মাঝে।
জেমিসন সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন, কিন্তু চোটের কারণে ওয়ানডে সিরিজে মাঠে নামতে পারেননি। চোটে আক্রান্ত ক্যারিয়ারে একাধিকবার বাইরে থাকতে হলেও এবার দ্রুতই ফিরতে পেরেছেন তিনি।
দলের বেশ কয়েকজন পেসার এখনো ইনজুরির কারণে অনুপস্থিত। তালিকায় রয়েছেন ম্যাট হেনরি, লকি ফার্গুসন, উইল ও’রুর্কি, অ্যাডাম মিলনে, গ্লেন ফিলিপস, ফিন অ্যালেন ও বেন সিয়ার্স। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ দল ইতোমধ্যে রওনা দিয়েছে নিউজিল্যান্ডের পথে।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: মিচেল সান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, টিম সেইফার্ট, নাথান স্মিথ, ইশ সোধি।

খোরশেদ/০২ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৪৪

▎সর্বশেষ

ad