ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ইয়ামালের আলোচিত সেই সম্পর্ক শেষ, নেপথ্যে যে কারণ

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ - ০৩:৫৬:২৭ পিএম

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমের শুরু থেকে লামিন ইয়ামাল যেন উড়ছিলেন। না মাঠে নয়, মাঠের বাইরে। যেখানেই যাচ্ছেন, সঙ্গে আছেন এক তরুণী– নিকি নিকোল। মাঠে খেলা দেখতে তো আসছেনই, অনুশীলনেও চলে আসছেন। এই দুই বাদে বাকি সময় ইয়ামালকে দেখা যাচ্ছে এই নিকোলের সঙ্গেই। 

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ইয়ামাল এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘আমরা আর একসঙ্গে নই। আমরা শুধু আলাদা হয়েছি, এর বেশি কিছু নয়। আমাদের সম্পর্ক নিয়ে যেসব কথা বলা হচ্ছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। আমি প্রতারণা করিনি এবং অন্য কোনো কারও সঙ্গে ছিলাম না।’

সম্প্রতি ইয়ামালের ইতালি সফরকে ঘিরে তার বিশ্বাসঘাতকতার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে ফুটবলারটি তা সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং বলেছেন, এসব খবর ভিত্তিহীন। ইয়ামালের বক্তব্যে পরিষ্কার হয়েছে যে, তাদের সম্পর্ক একেবারেই স্বাভাবিকভাবে শেষ হয়েছে, কোনো নাটকীয়তা বা অন্য কারও কারণে নয়।

লামিন ইয়ামাল ও নিকি নিকোলের সম্পর্কটি শুরু হয় চলতি বছরের গ্রীষ্মে। আগস্টের শেষের দিকে তারা প্রকাশ্যে আসেন। এরপর থেকেই তারা হয়ে ওঠেন বছরের সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি। একসঙ্গে ভ্রমণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট ও জনসমক্ষে উপস্থিতি—সবকিছুতেই তারা ছিলেন আলোচনায়।

অক্টোবরের ২২ তারিখে অলিম্পিয়াকোসের বিপক্ষে গোল করার পর ইয়ামাল সেই গোল উৎসর্গ করেছিলেন নিকি নিকোলকে। কিন্তু কিছুদিন পরই তাদের সম্পর্কের ইতি ঘটে। বর্তমানে দুজনেই নিজেদের যৌথ ছবি ও পোস্ট মুছে ফেলেছেন, যা তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে।

এই বিচ্ছেদ ভক্তদের কাছে ছিল হঠাৎ ও বিস্ময়কর। কারণ অল্প সময়ের মধ্যেই তারা খ্যাতির কেন্দ্রে চলে এসেছিলেন। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার মধ্য দিয়ে ২০২৫ সালের অন্যতম আলোচিত প্রেমকাহিনিরও শেষ হলো।

 

 

খোরশেদ/০২ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৪৪

▎সর্বশেষ

ad