ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ফের টেস্ট অধিনায়কের দায়িত্ব পেলেন শান্ত

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ - ১২:২৬:২৫ এএম

স্পোর্টস ডেস্ক : গুঞ্জন আগেই চাউর হয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে সে গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

চলমান ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক থাকবেন শান্ত। ২০২৩ সালে টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর ১৪টি টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে গত জুনে টেস্টের নেতৃত্ব ছেড়ে দেন তিনি।

শান্তকে ফের টেস্টের নেতৃত্ব দেওয়ার বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বোর্ড শান্তর নেতৃত্বে আস্থা রাখছে এবং তার নেতৃত্বে লাল বলের ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রাখতে চায়।’

তিনি আরও বলেন, ‘শান্ত নেতৃত্বে যে ধৈর্য, নিষ্ঠা ও টেস্ট ক্রিকেটের গভীর বোঝাপড়া দেখিয়েছে, তা প্রশংসনীয়। তার অধীনে দল ক্রমাগত উন্নতি করছে। নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকলে এই চক্রে দল আরও পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি।’

অধিনায়ক হিসেবে দায়িত্ব অব্যাহত রাখার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে অব্যাহত থাকতে পারা আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। বোর্ড আমার প্রতি যে বিশ্বাস ও আস্থা দেখিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এই দায়িত্বের মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

 

 

আয়শা/০২ নভেম্বর ২০২৫,/রাত ১২:২২

▎সর্বশেষ

ad