ব্রেকিং নিউজ
ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির 

মিশরে জমকালো আয়োজনে জাদুঘর উদ্বোধনের প্রস্তুতি

Ayesha Siddika | আপডেট: ০১ নভেম্বর ২০২৫ - ১১:৫০:৩২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বহু প্রতীক্ষার পর অবশেষে আজ কায়রোতে উদ্বোধন হতে যাচ্ছে ‘গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম’। বিলিয়ন ডলারের এই জাদুঘরটি ফারাও যুগের ঐশ্বর্য তুলে ধরবে বলে আশা করা হচ্ছে, যা মিশরের পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করতে এবং অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক হবে।

কায়রো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। আজ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া অনুষ্ঠানে ৩৯ জন রাষ্ট্র ও সরকার প্রধানসহ ৭৯ জন আন্তর্জাতিক প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

মিশরের প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে জার্মানি, জাপান, সৌদি আরব, বেলজিয়াম, স্পেন ও ডেনমার্ক প্রতিনিধি পাঠাবে। উদ্বোধন উপলক্ষে জাদুঘরের বিশাল সম্মুখভাগ এবং পিরামিডে আলোকসজ্জা করা হয়েছে। জাদুঘরটি জাপানের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় নির্মিত হয়েছে এবং প্রায় ৫ লাখ বর্গমিটার জুড়ে বিস্তৃত।

মিশরীয় কর্মকর্তাদের মতে, জাদুঘরে ১ লাখেরও বেশি প্রত্নসামগ্রী রয়েছে। এর অন্তত অর্ধেকক প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হবে। এর ফলে এটি একক সভ্যতার উপর ভিত্তি করে বিশ্বের বৃহত্তম সংগ্রহশালায়ন পরিণত হয়েছে। 

দুই দশকেরও বেশি সময় ধরে জাদুঘরটি নির্মানকালে রাজনৈতিক অস্থিরতা, আঞ্চলিক সংঘাত এবং কোভিড-১৯ মহামারিসহ একাধিক বাধার সম্মুখীন হয়েছে। অবশেষে আজ এটি দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হচ্ছে।

 

 

আয়শা/০১ নভেম্বর ২০২৫,/রাত ১১:৫০

▎সর্বশেষ

ad