ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

এক রাতে ইউক্রেনের ৯৮ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

Anima Rakhi | আপডেট: ০১ নভেম্বর ২০২৫ - ০৩:২৩:৪৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ‍ এক রাতের মধ্যে ইউক্রেনের ৯৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ইউক্রেনীয় এসব হামলায় হতাহতের কোনও তথ্য উল্লেখ্য করেনি রুশ কর্তৃপক্ষ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে লিখেছে, “৩১ অক্টোবর মস্কো সময় রাত ৮টা থেকে ১ নভেম্বর সকাল ৭টা পর্যন্ত কিয়েভের ৯৮টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।”

প্রতিবেদনে বলা হয়, রুশ সামরিক বাহিনী ৪৫টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলে। সামারা অঞ্চলে আরও ১২টি এবং রাজধানী লক্ষ্য করে ছোড়া মস্কো অঞ্চলে ১১টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া ভোরোনেজ এবং রোস্তভ অঞ্চলে রুশ বিমান প্রতিরক্ষা ১০টি করে ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেনীয় হামলার শিকার অন্যান্য অঞ্চলগুলোর মধ্যে রয়েছে তুলা, লিপেটস্ক, রিয়াজান, কুরস্ক এবং কালুগা। এসব অঞ্চলে অল্প সংখ্যক ড্রোন ভূপাতিত করা হয়েছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে পূর্ণ আক্রমণ শুরু করে রাশিয়া। এরপর থেকে রাশিয়া বিশেষ করে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক লক্ষ্য করে প্রায় নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

পাল্টা পদক্ষেপ হিসেবে, ইউক্রেনও রাশিয়ার তেল শোধনাগার এবং অন্যান্য জ্বালাপনি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সূত্র: রয়টার্সতাস

অনিমা/ ০১ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:২

▎সর্বশেষ

ad