৩৩ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেলল বায়ার্ন

Ayesha Siddika | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ - ১১:১৪:০৮ এএম

স্পোর্টস ডেস্ক : টানা চতুর্দশ জয়ের দেখা পেল বায়ার্ন মিউনিখ। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচে জিতে তারা ছুঁয়ে ফেলেছিল ইতালির ক্লাব এসি মিলানের ৩৩ বছরের পুরোনো এক রেকর্ড। গত শনিবার বরুশিয়া পার্কে বরুশিয়া মুনশেনগ্লাডবাখকে ৩–০ গোলে হারিয়ে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছিল জার্মান জায়ান্টরা। এরপর বুধবার ডিএফবি পোকাল কাপের ম্যাচে এফসি কোলনকে ৪–১ গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে তারা।

এমন দুর্দান্ত শুরু আগেও কয়েকবার করেছিল বায়ার্ন। ২০২০–২১, ২০১৫–১৬, ২০১২–১৩, ১৯৮৪–৮৫ এবং ১৯৮০–৮১ মৌসুমেও তারা টানা জয়ের সূচনা করেছিল। তবে সেবার ১২ ম্যাচেই থামতে হয়েছিল তাদের। এবার সে ১৩তম ম্যাচ আর বাধা হয়ে দাঁড়ায়নি তাদের। আর তাতেই রেকর্ডটা গড়ে ফেলেছে বায়ার্ন।

 

 

আয়শা/৩১ অক্টোবর ২০২৫,/সকাল ১১:১২

▎সর্বশেষ

ad