ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

স্ত্রী খ্রিষ্টান ধর্ম গ্রহণ করবেন, আশা মার্কিন ভাইস প্রেসিডেন্টের

Ayesha Siddika | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ - ১১:১২:১৪ এএম

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে যুবকদের সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র একটি অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। উষা শেষ পর্যন্ত ‘খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন কি না—এমন এক প্রশ্নের জবাবে জেডি ভ্যান্স বলেন, ‘এখন প্রায় রোববার উষা আমার সঙ্গে গির্জায় যায়।

এটা আমি প্রকাশ্যে বলেছি, এখন আমার প্রায় ১০ হাজার ঘনিষ্ঠ বন্ধুর সামনে বলব—আমি অবশ্যই আশা করি, কোনো না কোনোভাবে সে গির্জার দ্বারা প্রভাবিত হবে, যেমনটা আমি হয়েছি। হ্যাঁ, সত্যিই আমি তা চাই। কারণ, আমি খ্রিষ্টের বাণীতে (গস্পেল) বিশ্বাস করি। আমার প্রত্যাশা, একদিন আমার স্ত্রীরও একই উপলব্ধি হবে।’ 

জেডি ভ্যান্স বলেন, ‘সে (উষা) যদি খ্রিষ্টধর্ম গ্রহণ না করে, তাতে আমার কোনো সমস্যা নেই। কারণ, ঈশ্বর বলেছেন, প্রত্যেকের স্বাধীন ইচ্ছা আছে। তাই তা আমার জন্য কোনো সমস্যা নয়। এটি এমন একটি বিষয়, যা আপনি আপনার বন্ধু, পরিবার এবং প্রিয়জনের সঙ্গে আলোচনা করে সমাধান করতে পারেন।’
 
রিপাবলিকান পার্টির এই নেতা ২০১৯ সালে ক্যাথলিক ধর্মে দীক্ষা নেন। উষার সঙ্গে প্রথম সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, তার স্ত্রীর সঙ্গে প্রথম যখন দেখা হয়েছিল, তখন তিনি (ভ্যান্স) নিজেকে সংশয়বাদী (অ্যাগনস্টিক) বা নাস্তিক ভাবতেন। যাহোক, তাদের সন্তানেরা খ্রিষ্টধর্মমতে বেড়ে উঠেছে। এমনকি তারা খ্রিষ্টান স্কুলে পড়াশোনা করে।

 

 

আয়শা/৩১ অক্টোবর ২০২৫,/সকাল ১০:৫৫

▎সর্বশেষ

ad