মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর

Ayesha Siddika | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ - ০৫:৫২:৩২ পিএম

বিনোদন ডেস্ক : অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে দীপাবলির আবহে কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী  দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং। মায়ের সঙ্গে রং মিলিয়ে সেজেছে ছোট্ট দুয়া। দীপিকা ও দুয়া দুজনের পরনেই ছিল লাল রঙের জমকালো চুড়িদার পোশাক। তার সঙ্গে আছে মানানসই সোনার গহনা। অন্যদিকে বাবার পরনে সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি। দীপাবলির কথা মাথায় রেখেই সেজেছেন মা ও মেয়ে এবং বাবা রণবীর সিং। 

উল্লেখ্য, গত বছর গণেশচতুর্থীর পরের দিনই মেয়ে দুয়ার জন্মের খবর দেন দীপিকা পাড়ুকোন। গত বছর ঠিক দীপাবলিতেই মেয়ের ছোট্ট দুটি পায়ের ছবি দিয়ে খুদের নাম প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। সেই নিয়ম মেনেই এ বছরও ঠিক দীপাবলিতেই কন্যার মুখ প্রকাশ করলেন দীপিকা ও রণবীর।

 

 

আয়শা/২২ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:২২

▎সর্বশেষ

ad