ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রাঙামাটিতে সেনাঅভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

Ayesha Siddika | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ - ০৮:১১:২৪ পিএম
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে পার্বত্য চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সক্রিয় দুই সন্ত্রাসীকে অস্ত্র-গুলি ও ওয়াটকিসহ আটক করেছে সেনাবাহিনী। রাঙামাটি সেনা রিজিয়ন সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। 
সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, শনিবার (১১ অক্টোবর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বগাছড়ি এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে সকল চলাচলরত যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। 
পরবর্তীতে একটি মোটরসাইকেল চেকপোস্টের দিকে আসতে দেখা যায়। উক্ত মোটরসাইকেলের আরোহীরা সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি প্রায় ১৫০ মিটার দূরে থেমে ঘুরে পালানোর চেষ্টা করে। সাথে সাথেই সেনাবাহিনীর সদস্যরা দ্রুত এগিয়ে গিয়ে মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পূর্বে সংগৃহীত ছবির সাথে মিলিয়ে নিশ্চিত হওয়া যায়, আটককৃতরা হলো ইউপিডিএফ এর পোস্ট কমান্ডার কার্মা চাকমা ও তার সহযোগী লেলিন চাকমা। 
পরবর্তীতে ইউপিডিএফ সদস্যদের তল্লাশির সময় তাদের কাছ থেকে ০১টি পিস্তল ও ০১টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড অ্যামুনিশন, ০১টি ওয়াকিটকি সেট, ০২টি মোবাইল ফোন ও ০২টি চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে সেনা অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এ অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

 

 

আয়শা/১১ অক্টোবর ২০২৫,/রাত ৮:০৮

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad